শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

পচা আবর্জনার মধ্যে থাকতে চাইনি,সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য-প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক

বলিউডের সাফল্যের শীর্ষে অবস্থান করেও একসময় হঠাৎ করেই মুম্বাই ছেড়ে বিদেশমুখী হন জনপ্রিয় অভিনেত্রী Priyanka Chopra। দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে প্রশ্ন ছিল—কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন এই আন্তর্জাতিক তারকা।

সম্প্রতি ‘Not Skinny But Not Fat’ পডকাস্টে অংশ নিয়ে বলিউড ছাড়ার পেছনের অজানা গল্প তুলে ধরেন প্রিয়াঙ্কা। তিনি ইঙ্গিত দেন, বলিউডের অন্দরমহলের রাজনীতি ও কোণঠাসা হয়ে পড়ার অভিজ্ঞতাই তাকে মুম্বাই থেকে দূরে সরে যেতে বাধ্য করেছিল।প্রিয়াঙ্কা বলেন, “আমি এমন একজন মানুষ যে পচা আবর্জনার মধ্যে বেশিক্ষণ থাকতে পছন্দ করি না। কারণ সেখানে বেশিদিন থাকলে সেই গন্ধে অভ্যস্ত হয়ে যেতে হয়। আমি দীর্ঘ সময় কোনো নোংরামির মধ্যে থাকতে চাইনি।”

তিনি আরও বলেন, জীবনের পথ সবসময় সহজ হয় না। কঠিন সময় এলে মানুষকে নিজেকে গুছিয়ে নিয়ে নতুন পথ খুঁজে নিতে হয়। তার ভাষায়, “কিছু সময় কষ্ট পাওয়া বা শোক করা স্বাভাবিক। কিন্তু এরপরই নিজেকে সামলে আবার উঠে দাঁড়াতে হয়।”বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেওয়ার সিদ্ধান্তটিও তার জন্য সহজ ছিল না বলে জানান প্রিয়াঙ্কা। সে সময় আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় শিল্পীদের উপস্থিতি খুবই কম ছিল। আমেরিকার পপ সংস্কৃতিতে ভারতীয় মুখ বলতে মূলত দেখা যেত Mindy Kaling কিংবা Aishwarya Rai Bachchan-কে।

এই সীমাবদ্ধতার মধ্যেই নতুন চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “হলিউডে যাওয়ার সময় আমার সামনে কোনো নির্দিষ্ট পথ ছিল না। শুধু জানতাম আমি কঠোর পরিশ্রমী এবং নিজের কাজটা ভালো জানি।”নিজের আত্মবিশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি বিশ্বাস করতাম যে কোনো পরিচালক বা সহ-অভিনেতার সঙ্গে সমানতালে কাজ করতে পারব। সেই আত্মবিশ্বাস থেকেই অজানা পথে যাত্রা শুরু করেছিলাম।”বর্তমানে হলিউডে সফলভাবে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনে তার এই যাত্রা অনেক তরুণ শিল্পীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত