
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বন্দর থানা তরুণদলের উদ্যোগে ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ বন্দর রিপাবলিক ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের শিক্ষা থেকে আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান।
বন্দর থানা তরুণদলের আহ্বায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং আরিস্তা ও সাদ্দামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ হানিফ সওদাগর ও আব্দুস সবুর, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসান মুরাদ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন এবং সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. হাসান (সাবেক সাধারণ সম্পাদক, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি), মো. জাহেদ (সাবেক সাধারণ সম্পাদক, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি), হুমায়ন কবির সোহেল (আহ্বায়ক, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ শাহাজাহান (সদস্য সচিব, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি), নাজিম উদ্দিন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি), আব্বাস উদ্দিন (যুগ্ম আহ্বায়ক, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ হারুনুর রশিদ (সাবেক সিনিয়র সহ-সভাপতি, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি), মো. শহিদুল ইসলাম আরজু (সহ-সভাপতি, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি), মো. কফিল উদ্দিন (আহ্বায়ক, বন্দর থানা সিএনজি অটোরিকশা শ্রমিক দল) প্রমুখ।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন মোহাম্মদ রাসেল মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় তরুণদলের সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক মো. সাঈদুর রহমান (সাঈদ)।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তরুণদলের আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব ওমর কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, মিজান, আজিজুর হাকিম সায়েম, মো. রহিম ও আহ্বায়ক সদস্য আনোয়ারসহ ৩৬, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহানগর ও থানা তরুণদলের নেতাকর্মীরা।অনুষ্ঠানে নবগঠিত বন্দর থানা তরুণদলের নেতৃবৃন্দকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো আয়োজনটি সম্পন্ন হয়।


