
মানুষ, সম্পর্ক এবং অর্থনৈতিক বাস্তবতা নিয়ে নিজের অভিজ্ঞতার আলোকে আবেগঘন কিছু কথা শেয়ার করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “বংশ একটা ফ্যাক্ট”—যা নিয়ে ইতোমধ্যেই নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।সালমা তার বক্তব্যে মানুষকে সচেতন করে বলেন, নিজের উপার্জিত অর্থ নিজের কাছেই রাখা উচিত। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে সব কিছু দিয়ে দিলে পরে সেই মানুষই চিনতে অস্বীকার করতে পারে। তার ভাষায়, “নিজের স্বার্থ হাসিল করে অনেকেই আপনাকে চিনবে না—সমাজে এমন মানুষের অভাব নেই।”
তিনি আরও বলেন, মানুষের জন্য ভালো কিছু করলে তার অভাব হয় না, বরং সৃষ্টিকর্তা তা বহুগুণে ফিরিয়ে দেন। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, “সব মানুষ যেমন এক রকম না, হাতের পাঁচটি আঙুলও সমান নয়”—এখানেই তিনি “বংশ একটা ফ্যাক্ট” মন্তব্যটি করেন।নিজের জীবনের অভিজ্ঞতার কথা টেনে এনে এই শিল্পী বলেন, অল্প বয়সেই তিনি অনেক কিছু শিখেছেন। তাই প্রিয় মানুষদের উদ্দেশ্যে তার পরামর্শ—“ভাবিয়া করবেন কাজ।” তার মতে, সমাজে এমন মানুষও আছে, যারা অন্যের ওপর ভর করে নিজের অবস্থান তৈরি করে এবং পরে সেই অর্জনকে নিজের কৃতিত্ব হিসেবে তুলে ধরে।
জীবনের দর্শন নিয়েও কথা বলেন সালমা। তিনি বলেন, “আসা আর যাওয়ার মাঝেই জীবন, বাকি সব ফাঁকি।” তার মতে, যত শক্তিশালী মানুষই হোক না কেন, একসময় সবাই দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নিজ ঠিকানায় ফিরে যেতে হয়—তাই অহংকার করার কিছু নেই।স্ট্যাটাসের শেষাংশে যেন ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। তিনি লেখেন, “যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়ে গেছি আমি! হায়রে দুনিয়া।”এদিকে, নেটিজেনদের অনেকেই ধারণা করছেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি তার সাবেক স্বামী সানাউল্লাহ নূর সাগর-কে ইঙ্গিত করেছেন। উল্লেখ্য, বিয়ের সাত বছ


