সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

কুতুবদিয়ায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ৫ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।রবিবার ২২ মার্চ ২০২৬  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ মার্চ ২০২৬ রবিবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন উজানটিয়া খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে, জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল, ৫,২০০ লিটার ডিজেল ও ২৫০ পিস বরফসহ ৫ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, ডিজেল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত