
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক বাহারছড়া এলাকার মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৩৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয় এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।
পরে জব্দকৃত মদ, ইজিবাইক এবং আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


