সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

আকর্ষণীয় অফারে পুনরায় চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম

নিজস্ব প্রতিবেদক

আকর্ষণীয় অফার নিয়ে আবারও চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম কার্যক্রম। বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে পুনরায় শোরুম চালুর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।নবীন ফ্যাশনের ফেসবুক পেজে আরও জানানো হয়, মগবাজার শাখা ব্যতীত দেশের অন্যান্য সব শাখায় টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসব আয়োজন করা হবে। এ সময় ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ আয়োজন।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, ‘এমপি হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে মগবাজার শাখা ছাড়া সব শাখা খোলা থাকবে। এছাড়া নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভে এসে ঈদ উৎসবের আকর্ষণীয় অফার সম্পর্কে বিস্তারিত জানাবেন।’এর আগে মঙ্গলবার রাতে নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি স্ট্যাটাস দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়।পুনরায় শোরুম চালুর ঘোষণায় ক্রেতাদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত