
একটা সময় মন্ত্রীর স্ত্রী হওয়ার ইচ্ছা ছিল জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন-এর। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার স্বপ্নও দেখতেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন খোলামেলা মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা বনলতা এক্সপ্রেস, যেখানে তিনি একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়েই নিজের বাস্তব জীবনের পুরোনো ইচ্ছার কথাও সামনে আনেন তিনি।ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে বাঁধন বলেন, তিনি সবসময়ই স্পষ্টভাবে কথা বলতে স্বচ্ছন্দ। কোনো কিছু গোপন রাখতে পছন্দ করেন না। এ প্রসঙ্গে তিনি জানান, তার জীবনে দুটি ডিভোর্স হয়েছে। বর্তমানে তিনি একটি সম্পর্কে রয়েছেন এবং ভবিষ্যতে বিয়ের সম্ভাবনাও উড়িয়ে দেননি।
অভিনেত্রী আরও বলেন, “একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল। শুধু তাই নয়, নিজেও মন্ত্রী হতে চেয়েছিলাম। তবে সময়ের সঙ্গে অনেক ইচ্ছাই বদলে গেছে, আর সেই পরিবর্তনে আমি খুশি। এখন পুরো মনোযোগ আমার কাজে।”
উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। এটি প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা গল্পে বিভিন্ন চরিত্রের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।


