শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

“আমাকে পরিপূর্ণ করতে কোনো পুরুষের দরকার নেই”- মালাইকা

নিজস্ব প্রতিবেদক

বলিউডের আলোচিত অভিনেত্রী ও আইটেম গার্ল মালাইকা অরোরা-র ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ যেন কমছেই না। অর্জুন কাপুর-এর সঙ্গে বিচ্ছেদের পর গত দুই বছরে একাধিক পুরুষের সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে বি-টাউনে।

কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেটা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদী-র সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে ব্যাপকভাবে। ফলে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন মালাইকা। তিনি জানান, ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা এখন আর তাকে বিচলিত করে না। বরং বিষয়গুলো তিনি রসিকতা হিসেবেই নেন। এমনকি এসব নিয়ে ছেলে আরহান খান-এর সঙ্গে বসে হাসাহাসিও করেন বলে জানান তিনি।গত বছর এক অনুষ্ঠানে হর্ষ মেটার সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসে। পরবর্তীতে তাদের একসঙ্গে বিদেশ ভ্রমণের খবরও ছড়ায়। এর মধ্যেই আবার সৌরভ বেদীর সঙ্গে ঘনিষ্ঠ নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নতুন করে জল্পনা তৈরি হয়।একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে জীবনযাপন এবং সঙ্গীর অভাব বোধ করেন কি না—এমন প্রশ্নের জবাবে মালাইকা আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “এসব পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, তা এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা ঘটছে, তা নিয়েই আমি খুশি।”

তিনি আরও বলেন, “সঙ্গী থাকা অবশ্যই সুন্দর বিষয়। কিন্তু আমি সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই’—এমন কোনো অনুভূতি নেই।”নিজের জীবনদর্শন প্রসঙ্গে মালাইকার স্পষ্ট বক্তব্য, “আমি নিজেকে নিজে গড়ে তুলেছি। এটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করতে কোনো পুরুষের দরকার নেই।”

উল্লেখ্য, আরবাজ খান-এর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর নতুনভাবে নিজেকে আবিষ্কার করেছেন মালাইকা। বয়সকে ছাপিয়ে যাওয়া গ্ল্যামার, আত্মনির্ভরতা ও স্বাধীনচেতা মানসিকতাই এখন তার প্রধান পরিচয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত