শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

পতেঙ্গায় বিশেষ অভিযানে ৪৮ লাখ টাকার জ্বালানি ও আলকাতরা জব্দ

নিজস্ব প্রতিবেদক

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৮ মার্চ ২০২৬) দিবাগত রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন রাত আনুমানিক ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে সন্দেহজনক একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা এবং ৪টি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়। একই সঙ্গে ৭ জন পাচারকারীকে আটক করা হয়।কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, ব্যবহৃত ট্রলিং বোট এবং আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের সামুদ্রিক সীমান্ত এলাকায় পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত