শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন: দেশ ডেইরি কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নগরীর এম এম আলী রোডে অবস্থিত একটি ডেইরি কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

রোববার (২৯ মার্চ ২০২৬) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে দেখা যায়, নগরের এম এম আলী রোডের ‘দেশ ডেইরি’ কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দধি ও ঘি উৎপাদন করা হচ্ছে। এছাড়া বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখা হয়েছে।এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।চসিক সূত্র জানায়, নগরীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত