শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

ভিডিও ভাইরাল: চকবাজারে ছাদ থেকে পড়ে গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

নগরীর চকবাজার এলাকায় অবস্থিত গুলজার টাওয়ার-এর ছাদ থেকে লাফ দিয়ে এক অজ্ঞাত যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটি শেষে মার্কেট খোলার সময় ব্যবসায়ীরা ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ ওই যুবক ভবনের ছাদে উঠে যান এবং কিছুক্ষণের মধ্যেই নিচে লাফ দেন। উপস্থিত সিকিউরিটি গার্ড ও স্থানীয়রা তাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করছেন, তবে মুহূর্তের মধ্যেই তিনি নিচে পড়ে যান।গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল জানান, মার্কেট খোলার ব্যস্ততার মধ্যেই হঠাৎ এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। আহতের বয়স আনুমানিক ২১ থেকে ২২ বছর।

এ বিষয়ে চকবাজার থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজের খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি মানসিক ভারসাম্যহীন। তিনি ছাদ থেকে লাফ দেওয়ার সময় একটি ব্যানারে আটকে গিয়ে পরে বিদ্যুতের তারে ঝুলে নিচে পড়ে যান।আহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানার একটি টিম হাসপাতালে কাজ করছে বলে জানা গেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত