সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

সংবিধান সংস্কার বিতর্কে সংসদে অচলাবস্থা, ওয়াকআউট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান সংক্রান্ত বিষয়ে কোনো প্রতিকার না পাওয়া এবং তাদের প্রস্তাবকে চাপা দিতে নতুন প্রস্তাব আনার অভিযোগে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।

বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন।এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার নিয়ে একটি মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা হয়। সেখানে সরকারি দল সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। তবে বিরোধীদল এ প্রস্তাবে একমত না হয়ে সংবিধান সংস্কার পরিষদকে কেন্দ্র করে উদ্যোগ নেওয়ার দাবি জানায়।

বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার একটি জনআকাঙ্ক্ষার বিষয় এবং গণভোটের সঙ্গে সম্পৃক্ত। তিনি জানান, এ বিষয়ে স্পিকারের মাধ্যমে প্রতিকার পাওয়ার আশা করলেও কোনো স্পষ্ট সিদ্ধান্ত পাননি।এ বিষয়ে জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আলোচিত প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব এবং সংসদের দীর্ঘ ইতিহাসে খুব কম সংখ্যক মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলো নিয়ে মুলতবি প্রস্তাব আনা যায় না। তবে বিরোধীদল চাইলে এ বিষয়ে আরও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।স্পিকারের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি এবং বিরোধীদল হিসেবে এ অবমূল্যায়ন মেনে নেওয়া সম্ভব নয়। এর প্রতিবাদে তারা ওয়াকআউট করছেন বলে ঘোষণা দেন।স্পিকার তখন বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, তিনি তার বক্তব্য শেষ করার সুযোগ পাননি এবং পরে আরেকটি মুলতবি প্রস্তাবের আলোচনায় বিরোধীদল তাদের প্রশ্নের উত্তর পেতে পারে। তবে বিরোধীদলীয় নেতা দাবি করেন, তাদের মূল প্রস্তাবকে আড়াল করতেই নতুন প্রস্তাব আনা হয়েছে।

শেষ পর্যন্ত সংসদীয় রীতিনীতি অনুযায়ী ওয়াকআউটের অধিকার প্রয়োগ করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা কক্ষ ত্যাগ করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত