সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

নতুন সিএমপি কমিশনারের অঙ্গীকার: জনবান্ধব পুলিশিং ও জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক হাসান মোঃ শওকত আলী

বুধবার (১ এপ্রিল ২০২৬) তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর ৩৪তম কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।পরবর্তীতে তিনি সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণ শেষে লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভায় নবনিযুক্ত কমিশনার কর্মকর্তাদের উদ্দেশে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া, হাইতি এবং মালি-তে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে কর্মরত ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত