সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

প্রতারণা ও নির্যাতনের অভিযোগে মামলা: জামিন বাতিল নোবেলের

নিজস্ব প্রতিবেদক

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেলেও আপোষের শর্ত ভঙ্গ করায় সেই জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এর আগে, ২০২৫ সালের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক নারী নোবেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন—নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।

মামলা সূত্রে জানা যায়, দুই পরিবারের সম্মতিতে রোজের সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়। পরে ভুক্তভোগী নোবেলের ডেমরার বাসায় গেলে তাকে স্টুডিওতে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে রাজি না হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগও রয়েছে এই সংগীতশিল্পীর বিরুদ্ধে।

উল্লেখ্য, নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে রাজধানীর ডেমরা থানায় ধর্ষণ ও মারধরের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর আদালত থেকে জামিন পান তিনি।আইন সংশ্লিষ্টরা বলছেন, আদালতের শর্ত ভঙ্গ করায় জামিন বাতিল হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং মামলার পরবর্তী কার্যক্রম অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারিত হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত