
প্রিয় মাদারবাড়িবাসী, আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ রবিউল হোসাইন — আপনাদেরই ঘরের সন্তান। ২৯ নম্বর ওয়ার্ডের এই মাটি, এই মানুষ আর এই ভালোবাসার মাঝেই আমার বেড়ে ওঠা। তাই আপনাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা—সবকিছুর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। দীর্ঘদিন ধরে রাজপথে থেকে আপনাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে খুব কাছ থেকে দেখেছি আপনাদের অভাব, অভিযোগ ও নাগরিক দুর্ভোগ।
আমার স্বপ্ন ও অঙ্গীকার:
✔️ জলাবদ্ধতা থেকে মাদারবাড়ির স্থায়ী মুক্তি
✔️ তরুণদের জন্য মাদকমুক্ত ও সুস্থ সমাজ
✔️ সন্ত্রাসমুক্ত নিরাপদ এলাকা
✔️ আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা
আমি শাসক হতে চাই না—আমি হতে চাই আপনাদের একজন সেবক।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আপনাদের পাশে থাকার সুযোগ চাই। আপনাদের সমর্থন ও ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নতুন মাদারবাড়ি।
আসুন, পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হই।“তারুণ্যের শক্তি, মাদারবাড়ির মুক্তি!”
২৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের আস্থার ঠিকানা, রাজপথের লড়াকু সৈনিক
👉 মোহাম্মদ রবিউল হোসাইন ভাইকে কাউন্সিলর হিসেবে জয়যুক্ত করুন।


