সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

সমালোচনায় থামবেন না ভাবনা

নিজস্ব প্রতিবেদক

শোবিজ অঙ্গনে আলোচনা ও সমালোচনা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে নেতিবাচক মন্তব্যে থেমে যেতে রাজি নন আশনা হাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন অভিজ্ঞতা, উপস্থাপনা এবং সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

নতুনভাবে উপস্থাপনায় আসার পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বলেন, তিনি আগে থেকে এমন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিলেন না। কারণ, দর্শক কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা আগে থেকে বোঝা সম্ভব নয়। তবে তার মতে, নেতিবাচক মন্তব্যকারীর সংখ্যা খুবই কম।ভাবনার ভাষায়, “আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন ২% মানুষ বাজে কথা তো বলবেই। আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না। তার জন্য কি আমি বাসায় বসে থাকব? আমি একটা নতুন কাজ এক্সপেরিয়েন্স করব না? অবশ্যই করব।”

তিনি মনে করেন, সমালোচকদের চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি গুরুত্বপূর্ণ। তার দাবি, অধিকাংশ মানুষই তার নতুন কাজের প্রশংসা করেছেন এবং সেটিই তাকে অনুপ্রাণিত করছে।এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে। নতুন একটা কাজের সুযোগ পেয়েছি, আমি কেন করব না?” একইসঙ্গে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।মজার ছলে ভাবনা জানান, তিনি একদিন দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে চান। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বলেও উল্লেখ করেন তিনি। উদাহরণ দিয়ে বলেন, অভিনয়ের প্রয়োজনে যদি কোনো চরিত্রের জন্য বাইক চালানো শেখার দরকার হয়, সেটিও তিনি চ্যালেঞ্জ হিসেবে নেবেন।

নতুন কাজ, নতুন অভিজ্ঞতা এবং সমালোচনার মাঝেও আত্মবিশ্বাসী এই অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন—সবাইকে খুশি করা সম্ভব নয়, তবে নিজের কাজ করে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত