বুধবার, এপ্রিল ৮, ২০২৬
spot_img

চমেক বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মেডিকেল শিক্ষার ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার। এ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং PricewaterhouseCoopers (PwC)-এর যৌথ উদ্যোগে “Imagining a Digital Future for Medical Education in Bangladesh” শীর্ষক এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজের ফয়সাল আইটি হাবে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন PwC Bangladesh-এর সহযোগী পরিচালক সাদাব মাহমুদ।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন PwC Bangladesh-এর সহযোগী পরিচালক সুমাইয়া আহমেদ এবং প্রধান পরামর্শক সাইউর গোসাল।সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ এবং সঞ্চালনায় ছিলেন রেজিস্ট্রার ডা. সুলতানা রুমা আলম।অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১৬টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং মেডিকেল এডুকেশন ইউনিটের প্রধানরা অংশগ্রহণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. তমিজউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ও বেসিক সায়েন্স অনুষদের ডিন ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিছা খানম, পরিচালক (অর্থ) মোহাম্মদ ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক ডা. ময়নাল হোসেন, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ ইখতিয়ারুল হক এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।সেমিনারে বক্তারা মেডিকেল শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত