বুধবার, এপ্রিল ৮, ২০২৬
spot_img

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জ্বালানি ও ভোজ্য তেল মজুত রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধ এবং বাজার স্থিতিশীল রাখতে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে জ্বালানি ও ভোজ্য তেলসহ খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে।এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ পরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে বুধবার দুপুর ১২টা থেকে বহিঃনোঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ড জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরসহ বহিঃনোঙ্গর এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার, কোস্টার বা জ্বালানি ও খাদ্যবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে দেওয়া হচ্ছে না। এসব জাহাজকে দ্রুত গন্তব্যে পাঠানো নিশ্চিত করা হচ্ছে এবং নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত