বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় হরিপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর।উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মানুষ কুমার।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল বাইন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য অতিথিরা।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় জলবায়ু সহনশীল বিভিন্ন কৃষি প্রযুক্তি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের ফসল এবং পরিবেশবান্ধব কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হবে, যা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত