রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_img

শুলকবহরের মুক্তিযোদ্ধা পাহাড়ে ধস, মাটিচাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা পাহাড় এলাকায় পাহাড়ধসের ঘটনায় সুমাইয়া আক্তার (১২) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে টানা ভারী বর্ষণের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়ে গেলে সুমাইয়া মাটিচাপা পড়ে যায়। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সহযোগিতা করেন।দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার অভিযানের একপর্যায়ে মাটির নিচ থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। দুর্ঘটনার সময় সুমাইয়ার পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হলেও পাশের কক্ষে অবস্থান করায় সুমাইয়া বের হতে পারেনি।

এদিকে টানা বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসন ও সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত