রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_img

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তায় এগিয়ে আসুন -মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ২০০ অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার নগরীর টাইগারপাস এলাকায় স্থানীয় বস্তিবাসী দুই শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার ছিল।এসময় মেয়র বলেন, দুর্যোগের এই সময়ে নগরীর কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সে লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত ওয়ার্ডে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন।

তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই দল-মত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে।”

তিনি মানবিক এই কার্যক্রম সফল করতে নিরলসভাবে কাজ করা সংশ্লিষ্ট নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার, ডা. জামিল আহমেদ ও কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মোহাম্মদ এনামুল হক এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত