রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_img

দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয়: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সঙ্গে মতবিনিময় সভা বৃহস্পতিবার নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সদস্যদের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ২০০৭ সালে চট্টগ্রামে সংঘটিত ভয়াবহ পাহাড়ধসের সময় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে যেকোনো দুর্যোগে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট সর্বদা প্রস্তুত থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, দুর্যোগের আগে, দুর্যোগকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দেশের সকল স্তরের মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত হবে।তিনি সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং মানবিক সেবার এ ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই দুর্যোগে জানমালের ক্ষতি কমাতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেছে। তিনি বলেন, এ ধরনের অতিবৃষ্টি চট্টগ্রামের জন্য একটি বড় চ্যালেঞ্জ।তিনি আরও বলেন, পাহাড়ধসে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য রেড ক্রিসেন্টের কর্মীরা বিভিন্ন এলাকায় মাইকিং করেছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে এবং সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে। প্রতিটি দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ক্ষয়ক্ষতি কমাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার, ডা. জামিল আহমেদ এবং কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত