
বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন। স্প্যানিশদের এই ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে অভিনন্দন জানান ঢালিউড সুপারস্টার শাকিব খান। বিশ্বচ্যাম্পিয়ন দলের এই অর্জন উদযাপনে নিজের শুভেচ্ছা ও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেনের সাফল্যে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ২০২৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নস।”অন্যদিকে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত এক বার্তায় লেখেন, “অভিনন্দন স্পেন।”
স্পেনের বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ-বিদেশের অসংখ্য ফুটবলপ্রেমীর সঙ্গে বাংলাদেশের তারকারাও উচ্ছ্বাসে শামিল হন। তাদের অভিনন্দন বার্তায় ফুটে ওঠে স্প্যানিশ দলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রতি প্রশংসা এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বের স্বীকৃতি।


