বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

আসন বণ্টনসহ নানা ইস্যুতে শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২০ জুলাই: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো জোটের শরিকদের নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।

বিএনপির মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, বৈঠকে শরিক রাজনৈতিক দলগুলোর প্রায় দুই শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠক শেষে অংশগ্রহণকারী নেতাদের সম্মানে নৈশভোজেরও আয়োজন রাখা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন-পূর্ব জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচনা হতে পারে।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে বিদ্যমান অসন্তোষও আলোচনায় স্থান পেতে পারে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় এবং জোটের রাজনৈতিক কৌশল নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।বৈঠকের আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত