সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

মন যা চায়, সেটাই করো’— ভ্রমণ ভিডিওতে কেয়া পায়েলের বার্তা

নিজস্ব প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়ের ব্যস্ততার মাঝেও সময় বের করে ভ্রমণে যেতে ভালোবাসেন। সম্প্রতি তিনি পর্যটকদের স্বর্গখ্যাত মালদ্বীপে কাটানো কিছু রোমাঞ্চকর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

বুধবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্রের স্বচ্ছ জলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন কেয়া পায়েল। কখনো সৈকতে হাঁটছেন, কখনো প্যারাসেইলিং করছেন, আবার সমুদ্রের গভীরে স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতাও উপভোগ করছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।”তার এই বার্তার সঙ্গে অনেক ভক্ত একমত হয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, এমন ইচ্ছাপূরণের জন্য আর্থিক সামর্থ্যও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মালদ্বীপ সফরের বিভিন্ন ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করছেন কেয়া পায়েল। এরই মধ্যে একটি ভিন্ন উৎস থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে দেখা যায়। সেখানে ওই যুবককে খাবার খাইয়ে দিতে দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কেয়া পায়েল।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত