সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার খন্দকার পাড়া এলাকার কালু মুন্সীর বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্যরা ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে একটি বসতঘরের উত্তর পাশের দেয়ালের সঙ্গে থাকা হাছনাহেনা ফুলগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৭৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে জব্দ করেন।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রের উৎস উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত