
কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দুই সহোদর রোহিঙ্গা নারীকে আটক করা হয়।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবার চালানটি জব্দ করা হয়। অভিযানের সময় মাদক বহনের অভিযোগে দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


