সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

সন্ত্রাসী গ্রেপ্তারে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাদক চক্র উচ্ছেদের দাবি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলগেট এলাকায় শীর্ষ মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসী আলমগীর হোসেনকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশিক্ষিত ও সশস্ত্র পুলিশ সদস্যদেরই যখন অভিযানে গিয়ে হামলার মুখে পড়তে হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত—এ প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমবাগান, রেলগেট, লালখান বাজারসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সক্রিয় রয়েছে। এসব চক্রের ভয়ে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অনেকেই ভয়ে অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অভিযানের সময় মুহুর্মুহু গুলির শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।
এলাকাবাসীর দাবি, শুধু একজনকে গ্রেপ্তার করেই অভিযান শেষ করলে চলবে না। মাদক ও অস্ত্র চক্রের সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এলাকায় নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারির মাধ্যমে সাধারণ মানুষের নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
স্থানীয়দের মতে, নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। তাই সন্ত্রাস ও মাদক নির্মূলে ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত