মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

কঙ্গোতে ইবোলা সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম,

নিজস্ব প্রতিবেদক

আফ্রিকার দেশ কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৪ জনে। একই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫ জনে পৌঁছেছে।কঙ্গো সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র পাঁচ দিনের ব্যবধানে ইবোলায় মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ এবং আক্রান্তের সংখ্যা ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর ইতিহাসে ইবোলার বর্তমান প্রাদুর্ভাব সবচেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ আব্দুলসামি নাসিদি বলেন, কার্যকর ভ্যাকসিনের অভাবে ভাইরাসটি দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।তিনি জানান, সংঘাত ও যুদ্ধবিধ্বস্ত এলাকায় স্বাস্থ্যসেবার অবকাঠামো দুর্বল হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

এদিকে, ইবোলা প্রতিরোধে নতুন ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ পরীক্ষামূলকভাবে একটি নতুন ভ্যাকসিন স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করেছে।বর্তমানে কঙ্গোতে ইবোলা ভাইরাসের বুন্দিবুগয়ো (Bundibugyo) ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এটি ইবোলার চারটি বিরল ভ্যারিয়েন্টের একটি, যার বিরুদ্ধে এখনো কার্যকর কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই।উল্লেখ্য, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলা মহামারিতে ১১ হাজারের বেশি মানুষ মারা যান এবং ২৮ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত