সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে টানা তিন মাসের কনসার্টে কনা

নিজস্ব প্রতিবেদক

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা যুক্তরাষ্ট্রে প্রায় তিন মাসব্যাপী কনসার্ট ট্যুর শুরু করেছেন। ২১ জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় কনসার্ট সফরের কথা জানালেও বিস্তারিত প্রকাশ করেননি। এবার তিনি জানালেন, যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে গান শোনাবেন।কনার এই সংগীত সফর শুরু হয়েছে ২৫ জুলাই এবং শেষ হবে ৩ অক্টোবর। দীর্ঘ এই সফরে তিনি ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলস, ওকলাহোমা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মায়ামি, আটলান্টা, আবেয়া, অ্যারিজোনা ও নিউ ইয়র্কে কনসার্ট করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের তালিকা প্রকাশ করে কনা লিখেছেন, “প্রিয় আমেরিকাবাসী, আমি আসছি তোমাদের শহরে। চলো, একসঙ্গে স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করি।”তিনি জানান, পুরো কনসার্ট ট্যুরের আয়োজন করেছে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।এদিকে কনার সর্বশেষ প্রকাশিত গান ‘তোমার হতে চাই’। ১১ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি কনার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সজীব দাস। গানটি ব্যবহার করা হয়েছে রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটক ‘ভালোবাসার গল্প’-এ।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত