বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
spot_img

বিনামূল্যে দেখা যাবে প্রশংসিত চলচ্চিত্র

নিজস্ব প্রতিবেদক

ঢাকার চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রশংসিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সিনেমাটির বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়ে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, প্রদর্শনীতে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দর্শকদের আসন গ্রহণের সুযোগ দেওয়া হবে।

প্রদর্শনী শেষে আয়োজন করা হবে একটি উন্মুক্ত সংলাপ পর্ব। যার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান ও চলচ্চিত্রের রাজনৈতিক ভূমিকা’।ওয়েব সিরিজ ‘শাটিকাপ’‘সিনপাট’ নির্মাণের মাধ্যমে আলোচনায় আসা তাওকীর ইসলামের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০২৪ সালে খুলনার দেলুটি ইউনিয়নের ভয়াবহ বন্যার পর স্থানীয় মানুষের বাস্তব অভিজ্ঞতা ও জীবনসংগ্রামকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘দেলুপি’।চলচ্চিত্রটিতে দক্ষিণাঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় ও জাতীয় রাজনীতির ছায়া, ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রান্তিক মানুষের টিকে থাকার সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে। অভিনয়শিল্পীদের বেশিরভাগই খুলনার স্থানীয় বাসিন্দা এবং পুরো সিনেমাটি বাস্তব লোকেশনে ধারণ করা হয়েছে।গত বছরের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘দেলুপি’ দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক কয়েকটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত