শনিবার, আগস্ট ৮, ২০২৬
spot_img

বুধবার থেকে কার্যকর সোনার নতুন মূল্য

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।বুধবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে সোনার এ নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানায়, বুধবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগে এ মানের সোনার দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।বাজুসের এই মূল্য হ্রাসের ফলে দেশের স্বর্ণবাজারে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত