শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
spot_img

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা চাইল জামায়াত

নিজস্ব প্রতিবেদক

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার (২৮ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মদদে পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসায় হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, একজন সংসদ সদস্যের বাসায় হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, গোলাম রসুলের মানসিকভাবে অসুস্থ মেয়েকে ঘিরে যে বিষয়টি সামনে এসেছে, তা আগেই মীমাংসিত ছিল। সংসদ সদস্য ব্যাখ্যা দেওয়ার পরও ঘটনাটিকে কেন্দ্র করে ‘মব’ উসকে দেওয়া হয়েছে বলে তাদের ধারণা।তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে জামায়াতকে বিতর্কিত করতে লক্ষ্যভিত্তিক অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে তিনি দায়িত্বশীল সংবাদ প্রকাশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত