
পাকিস্তানের জনপ্রিয় নারী ভ্লগার রুবিনা মারুফ এক বাংলাদেশি যুবককে বিয়ে করেছেন। সম্প্রতি জমকালো আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন তিনি।এক আবেগঘন বার্তায় রুবিনা জানান, একজন বাংলাদেশিকে বিয়ে করে তিনি ভীষণ আনন্দিত।
সীমান্তের গণ্ডি পেরিয়ে এই ভালোবাসা এবং নতুন জীবনের জন্য আলহামদুলিল্লাহ জানিয়ে তিনি বলেন, নিকাহর দিনে বাবা-মায়ের মুখের গর্ব ও আনন্দের হাসিই ছিল তার সবচেয়ে বড় প্রাপ্তি।রুবিনার পরিবারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও দীর্ঘদিনের। ১৯৬৮ সালে তার বাবা যশোর থেকে পাকিস্তানের পাঞ্জাবে পাড়ি জমান। বহু বছর পর বাবার সেই জন্মভূমির এক যুবকের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রুবিনা মারুফ।


