সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচিতি সভা বুধবার ২৯ জুলাই নগরীর আগ্রাবাদস্থ সৌদি বাংলা হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে।

মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী মো. আতিকুর রহমান (আজাদ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব এম. এ. আকাশ, যুগ্ম মহাসচিব মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল কবির।

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, অপসাংবাদিকতা পরিহার এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই।তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, কল্যাণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান বক্তারা।সভায় নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা চর্চার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা এস. এম. আজিজ, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, মো. জাফর ইসলাম জাহিদ, মো. বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান, জাহাঙ্গীর আলম আপন, সুমন সেন, ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ ও মো. ইব্রাহিম মিন্টু, অর্থ সম্পাদক এইচ. এম. মিজানুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক মো. নুরুল আবসার কায়সার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, গবেষণা বিষয়ক সম্পাদক বিধান ঘোষ এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক মেহরুন নিপাসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভাপতির সমাপনী বক্তব্যে এস. এম. আহসানুল কবির টিটু নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে চট্টগ্রাম মহানগর কমিটিকে একটি আদর্শ, সক্রিয় ও কার্যকর ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের নীতিমালা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্য এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিচিতি পর্ব শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত