সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

ডেভিড ইমনের কাছ থেকে মিলল ভারতীয় আধার কার্ড, আসল নাকি জাল—তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতারের পর তার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। কার্ডটিতে জন্মতারিখ ১২ মে ১৯৯৮ উল্লেখ থাকলেও এটি আসল নাকি জাল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, আধার কার্ড ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) কর্তৃক ইস্যুকৃত ১২ সংখ্যার বায়োমেট্রিকভিত্তিক পরিচয়পত্র, যা দেশটির বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবায় ব্যবহৃত হয়।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ১৩ জুন পাহাড়তলীতে সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে মিঠু ওরফে ধামা ইলিয়াছকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ জুলাই যশোরে অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া আধার কার্ডের সত্যতা, অস্ত্রের উৎস এবং সন্ত্রাসী নেটওয়ার্কের বিস্তৃতি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত