শনিবার, আগস্ট ৮, ২০২৬
spot_img

অক্টোবর নয়, আগস্টেই পদায়ন চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রোববার (২ আগস্ট) সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন।আন্দোলনকারীদের অভিযোগ, চূড়ান্ত ফল প্রকাশের ১৭৫ দিন পেরিয়ে গেলেও এখনো তারা যোগদান করতে পারেননি। যদিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তিতে আগামী ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের তারিখ নির্ধারণ করেছে, তবুও তারা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আগস্টের মধ্যেই নিয়োগ ও পদায়নের দাবি জানাচ্ছেন।আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্ল্যাটফর্মের নেতা দেবব্রত সরকার বলেন, দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় থাকায় অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলার জন্য ১৪ হাজার ৩৮৪ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হলেও এখনো তাদের যোগদান সম্পন্ন হয়নি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত