মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

বোমা সদৃশ বস্তু নাকি অন্য কিছু?

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ একটি বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আহতরা হলেন- শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম। তাদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল প্রায় ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে থাকা বোমা সদৃশ বস্তু হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা তিনজনের শরীরে আগুন ধরে যায়।আহতদের স্বজন জামাল হাওলাদার জানান, বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হন তার মা, বোন ও ভাগিনা। প্রাণ বাঁচাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, “বোমা বা বিস্ফোরকটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।”

ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ করে। বিস্ফোরণের প্রকৃত কারণ, ব্যবহৃত বিস্ফোরকের ধরন এবং এর উৎস শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”পুলিশ জানিয়েছে, বিস্ফোরকের উৎস, ঘটনার নেপথ্যের কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত