মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৫ কোটি টাকার আইস জব্দ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক কারবারিরা পালিয়ে যায়।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ থানার নাফ নদীর শাহপরী এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা ব্যক্তিরা তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যায়।

পরে পার্শ্ববর্তী গোলারচরে বোটটি রেখে তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এরপর বোটটিতে তল্লাশি চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা আইস ও বোটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত