বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

লাঠি হাতে সড়কে তাণ্ডব, কর্ণফুলীতে যুবককে ধরে পুলিশে দিলেন চালকরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চলন্ত যানবাহনে এলোপাতাড়ি ভাঙচুর চালানোর অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পু চালকরা।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় চট্টগ্রাম–আনোয়ারা (পিএবি) সড়কে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ওই যুবক স্থানীয়ভাবে গণেশ নামে পরিচিত।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাতে একটি লাঠি নিয়ে ওই যুবক সড়কে দৌড়ে চলন্ত যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে আঘাত করছেন। এ সময় চালকেরা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হামলা থেকে বাঁচতে গিয়ে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই যুবক হঠাৎ লাঠি হাতে পিএবি সড়কের দৌলতপুর এলাকায় অবস্থান নিয়ে চলন্ত যানবাহনের ওপর হামলা চালাতে শুরু করেন। এতে চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় সিএনজি ও টেম্পু চালকেরা তাকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দীন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনে। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। পরে তার পরিবারের সদস্যদের খবর দিয়ে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মারধরকারীরা মূলত স্থানীয় অটোরিকশা ও টেম্পু চালক ছিলেন।”এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানায়নি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত