
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। প্রেম, সম্পর্ক কিংবা সংসার—এসব বিষয়ে খুব কমই কথা বলতে দেখা যায় তাকে। তবে দীর্ঘদিন পর একটি টেলিভিশন টক শোতে জীবনের এক অপূর্ণ ভালোবাসার গল্প শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে শাকিব খানের অতীত প্রেমের প্রসঙ্গ। অনুষ্ঠানে পূর্ণিমা জানান, অভিনয় জীবনের শুরুর দিকে গুলশানের এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন শাকিব এবং তাকে বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন।
পূর্ণিমার বক্তব্যের জবাবে শাকিব খান সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, “আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম।”অতীতের সেই সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা। তিনি বলেন, “মাঝেমধ্যে একা একা বসে ভাবি, আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম। সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।”
একপর্যায়ে পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনো মনে পড়ে কি না। জবাবে শাকিব বলেন, “আমি এখনো তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি, কেন এমন হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায়, তখন হয়তো এমনটাই হয়।”শাকিব আরও জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ওই তরুণীর বাড়ি ছিল তার বাসার কাছাকাছি। সে সময় তার ইচ্ছা ছিল সেই মানুষটির সঙ্গেই সংসার গড়ে তোলার।তবে সেই তরুণীর পরিচয় প্রকাশ করেননি এই অভিনেতা। শুধু বলেছেন, “সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।”শাকিব খানের এই ব্যক্তিগত স্বীকারোক্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার আবেগঘন মন্তব্যকে আন্তরিক বলে মন্তব্য করছেন।


