শনিবার, আগস্ট ৮, ২০২৬
spot_img

তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে তিন সন্তান ও সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে দুই দিন ধরে অবস্থান ও অনশন করছেন এক গৃহবধূ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনশনরত গৃহবধূর নাম মাহমুদা আক্তার। তিনি একই ইউনিয়নের রাঙাউটি গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার স্ত্রী এবং তিন সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা আক্তারের সঙ্গে উত্তর কলাউড়া গ্রামের ফয়েজ ওরফে খয়েজ মিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি তার স্বামী জানতে পারলে পারিবারিকভাবে বিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে মাহমুদা আক্তার নিজের সন্তান ও সংসার রেখে সরাসরি ফয়েজের বাড়িতে গিয়ে ওঠেন।

বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এবং ফয়েজ মিয়াকে বিয়ের দাবি জানিয়ে অনশন করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বামী সোহেল মিয়া বলেন, স্ত্রীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।] অন্যদিকে, মাহমুদা আক্তার প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে ফয়েজের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। একই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করতে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত ফয়েজ (ওরফে খয়েজ) মিয়ার বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিরোধের সমাধানে স্থানীয় মুরুব্বিরা সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত