সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির (১৮) নামে এক ইলেকট্রিক্যাল মিস্ত্রির মৃত্যু হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে গেন্ডারিয়া থানার ৯৫/৫ ডিস্টলারি রোড এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।নিহতের সহকর্মী আতাউর জানান, শুক্রবার বিকেলে ওই ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন সাব্বির। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৬টা ৫০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত