সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

জিও ব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে ভাঙন রোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যারা বিগত ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করেছে এবং লুটপাট চালিয়েছে, সেই ফ্যাসিস্ট শক্তিগুলো এখন নতুন করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। হাজারো ছাত্র-জনতা, শিশু ও বৃদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত নতুন গণতন্ত্র ও স্বাধীনতা নষ্ট করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর গেন্দার আলগা এলাকায় নদীভাঙনকবলিত বাসিন্দাদের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালেও দেশের মানুষ আরেকটি ঐতিহাসিক যুদ্ধ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সনদ দ্রুত বাস্তবায়ন করা হবে।তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাত্র পাঁচ মাসের পথচলায় জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী সবার সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট নদীভাঙনের স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙনপ্রবণ এলাকাগুলোতে স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কুড়িগ্রাম জেলার নদীভাঙন রোধে ইতোমধ্যে ৯৩টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ২৬টি বাঁধের কাজ শেষ পর্যায়ে রয়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিকভাবে ভাঙন রোধের নির্দেশ দেওয়া হয়েছে।পানিসম্পদ প্রতিমন্ত্রী নদীভাঙন ও দুর্যোগ মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। নদীভাঙনের স্থায়ী সমাধানে পরিকল্পিতভাবে কাজ করা হবে।পথসভায় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুব সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত