রবিবার, আগস্ট ৯, ২০২৬
spot_img

সালমান খানের বাসভবনের নিরাপত্তায় থাকা পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক

বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এর নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত পুলিশ সদস্যের নাম গণেশ রায়তে। তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি মুম্বাই পুলিশের এলএ-৪ ইউনিটে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সালমান খানের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এর বাইরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন গণেশ। হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং বিষয়টি সহকর্মীদের জানান।পরে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।জানা গেছে, মুম্বাই পুলিশে যোগ দেওয়ার আগে গণেশ রায়তে ভারতীয় সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। উচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি স্থানে দায়িত্ব পালনকালে তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, সালমান খানের ওপর একাধিকবার হামলার হুমকি পাওয়ার পর তার বান্দ্রার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গণেশ রায়তের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে মুম্বাই পুলিশ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত