রবিবার, আগস্ট ৯, ২০২৬
spot_img

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সোশ্যাল সোসাইটি

মো. সোহেল তালুকদার . চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করেছে লোহাগাড়া সোশ্যাল সোসাইটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা সদরের মডার্ণ কমিউনিটি সেন্টার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সোশ্যাল সোসাইটির প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্যের পুত্র এটিএম জাহেদ চৌধুরী। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি মানবিক দায়িত্বও। সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সোশ্যাল সোসাইটির উপদেষ্টা আবুল হাসেম এবং সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আরিফুর রহমান।লোহাগাড়া উপজেলা সোশ্যাল সোসাইটির সদস্য কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ধারাভাষ্যকার ও সংগঠক মো. সেলিম উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল বিন আবদুল আজিজ, সংগঠনের সদস্য মো. তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান নিশান, মিজবাহ, বেলাল, আবু তাহের, ইকবাল, মোজাহিদ, মিজান, দীপংকর, ইঞ্জিনিয়ার জাবেদ, সালেহ আহমদ, প্রফেসর আরিফ, মোক্তার আহমদ, রোভিজ চৌধুরী, সাঈদ, সৌরভ, শাহাজাহান, আহমদ হোসেন, সুমন বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেন অতিথিরা। সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।লোহাগাড়া সোশ্যাল সোসাইটির নেতৃবৃন্দ জানান, দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও দুর্যোগকবলিত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত