সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

উখিয়ায় ১ লাখ ৫৯ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা সিএনজি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি জানান, রোববার সকাল ৬টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালীর সীমান্ত সড়কসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ড ও পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিএনজি রেখে পালিয়ে যায়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।জব্দ করা সিগারেটের মধ্যে ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিগারেট ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত