সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

ধর্ষণ মামলায় জামালপুরে দুইজনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মোবারক আলী খাঁয়ের ছেলে আশকর আলী (৪০) এবং একই গ্রামের আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের এক গৃহবধূকে তার নিজ ঘরে আশকর আলী ও জাহিদুল ইসলাম ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে সোমবার আদালত আশকর আলী ও জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত