বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
spot_img

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক।এর আগে গত ১২ জুলাই মামলাটিতে তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল।মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করার পাশাপাশি এর মূল্য পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে তিশা ওই ফ্যাশন পেজের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ‘অ্যাপোনিয়া’ ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন।মামলাটি আমলে নিয়ে আদালত তানজিন তিশাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। সেই সমন অনুযায়ী বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত