
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় পৌঁছান।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটিই তারেক রহমানের প্রথম সফর। সফরের অংশ হিসেবে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মির্জাপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যে এ সফরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।


